ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ফাইনালে বরিশালের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইভোল্টেজ ম্যাচে টস ভাগ্য এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।


টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন বার পরস্পরের মুখোমুখি হয়েছে দুই দল। লিগ পর্বের খেলায় প্রথম লেগে কুমিল্লা পেয়েছিল ৬৩ রানের জয়। পরের লেগে ৩২ রানের জয়ে প্রতিশোধ নেয় বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল।


এর আগে দুইবার ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুইবারই জিতেছে শিরোপা। ফরচুন বরিশাল প্রথমবারের মত বিপিএলে অংশ নিয়ে উঠেছে ফাইনালে। লিগ পর্ব শেষে বরিশাল পয়েন্ট টেবিলের প্রথম এবং কুমিল্লা দ্বিতীয় স্থানে ছিল।


এই ম্যাচে কুমিল্লার একাদশ অপরিবর্তিত রয়েছে। একটি পরিবর্তন এসেছে কুমিল্লার একাদশে। এই ম্যাচে জিয়াউর রহমানের বদলে খেলবেন সৈকত আলী।


ফরচুন বরিশালের একাদশ: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলী, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ: মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ফ্যাফ ডু প্লেসি, মঈন আলী, আরিফুল হক, সুনীল নারাইন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি।

ads
ads
ads

Our Facebook Page

↑